
ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় গনঅধিকার পরিষদের আয়োজনে জুলাই- আগষ্ট শহীদ এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরনে দেশে সকল উপজেলা এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে মডেল মসজিদ সংলগ্ন গনঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা কার্যালয়ে
দোয়া মাহফিল পুর্বক আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে শিক্ষার্থীরা নিজের জীবন বিসর্জন দিয়েছে। তাদের উদ্যেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু তারা যে কারনে আত্মত্যাগ করেছিল তা আজও অধরা।তারা বলেন, গনঅধিকার পরিষদ সে আদর্শ বাস্তবায়নে দলটির সভাপতি নুরুল হক নুর নেতৃত্ব দিয়ে কাজ করছে। তারা আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি,দূর্নীতি সহ যাবতীয় অনিয়ম এখনো বহাল রয়েছে। এতে জনসাধারণ চরম হতাশ।
গনঅধিকার পরিষদের আহবায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি তসলিম ইসলাম অভি,উপজেলা যুগ্ম সদস্য সচিব নাসির মোল্লা, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, আজাদ সরদার,যুগ্ম সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমুখ।সভার শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং সভা শেষে নিহতের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
Reporter Name 






















