
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা জুলাই পুনর্জাগরণের বাণীকে ধারণ করে মানবিক বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২৬ জুলাই শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই (শনিবার) সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানমালা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এডভোকেট মো: ছবাব মিয়া, উপজেলা জনস্বাস্থ্য উপ—সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহ রাকিব ও জান্নাত মরিয়ম।
উক্ত অনুষ্ঠানে বক্তারা জুলাই জাগরণের শপথ বাক্য পাঠকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. শামসুল আনোয়ার জুয়েল, কারিগরি প্রশিক্ষক শান্তি রানী পাল ও মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলাম প্রমূখ।
Reporter Name 






















