
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি নেতা ডা. মো. সামছুদ্দিনকে নিয়ে কয়েকটি জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার কলাগাঁও বাজারে স্থানীয়দের উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা ডা. সামছুদ্দিন বলেন, একটি স্বার্থন্বষী মহল ভুয়া তথ্য ছড়িয়ে অপপ্রচার করছে আমার বিরুদ্ধে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন
করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। তিনি বলেন, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। আপনারা সবাই এ বিষয়ে সর্তক্য থাকবেন।
আব্দুর রাশিদ স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রাশিদ, গরু’র মালিক বাহার উদ্দিন বলেন, সাম্প্রতিক হাওরে গরু লুটের ঘটনায় ডা. সামছুদ্দিন ও বাজারের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এক সঙ্গে ২০টি গরু উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছেন। “এই কাজে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি,” বলেন বাহার উদ্দিন।
বিএনপি নেতা হাবিবুর রহমান, আতালিব মিয়া, ফজলু মিয়া অভিযোগ করে বলেন, একটি ‘কুচক্রী মহল’ রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়াছে।
বক্তারা ডা. সামছুদ্দিনকে “সৎ, শালিসি‑মনস্ক ও কর্মীবান্ধব নেতা” হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রসঙ্গত, গত সপ্তাহে মধ্যনগর উপজেলার একটি হাট থেকে ২০টি গরু ক্রয় করে নৌপথে নিয়ে যাওয়ার সময়ে জলদস্যুদের হাতে লুট হয়। পরে গরুর মালিকরা খবর নিয়ে জানতে পারেন, কলাগাঁও এলাকার কয়েকটি বাড়িতে গরুগুলো লুকিয়ে রাখা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে ডা. সামছুদ্দিনের নেতৃত্বে দলটি গরু উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেন।
সমাবেশে বক্তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান, অন্যথায় আরো বড় কর্মসূচি দেওয়া হবে।
Reporter Name 
























