
ভাংগা ফরিদপুর প্রতিনিধি -২৯/০৭/২০২৫
ফরিদপুর বরিশাল মহাসড়কের বড়ইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সোমবার রাত সাড়ে ১০ টায় দিকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে চালক রফিক সিকদার (৪২) নামে নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে। নিহত রফিক শিকদার, পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বড়ইতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে নিহত চালকের লাশ উদ্ধার সহ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Reporter Name 






















