
দেবাশীষ মজুমদার:
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানে ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি, গেন্ডারিয়া থানা, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মাদক বিরোধী এক গণসংহতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ মাদক মুক্ত আদর্শ পরিবার গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, “প্রতিটি পরিবার হোক মাদক মুক্ত আদর্শ পরিবার, যেখানেই মাদক সেখানেই যুদ্ধ”—এই চেতনায় গেন্ডারিয়ার প্রতিটি গলিতে, প্রতিটি পাড়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।
ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিপন বলেন, “যদি গেন্ডারিয়ার কোথাও কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দেখা মেলে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। সমাজকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করবো।”
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু বলেন, “সতেরো বছর ধরে আমরা সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটিয়েছি। মাদক নির্মূল করতেও আমরা সফল হবো ইনশাআল্লাহ। মাদকের সাথে যারা জড়িত তাদের সতর্ক করছি—গেন্ডারিয়ায় শান্তি ও নিরাপদ পরিবেশ গড়তে আমরা মাঠে আছি, থাকবো।”
স্থানীয় বিএনপির নেতারা এলাকাবাসীকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে এবং যেকোনো তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলের নেতাদের জানাতে আহ্বান জানান।
সমাজে শান্তি প্রতিষ্ঠা ও যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে ওয়ার্ড বিএনপি নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 


















