বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন পূর্ণবিন্যাসের খবরে বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১২২ Time View

এসএম গোলাম কিবরিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ কে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল -আশুগঞ্জ)  এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়ন গুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

৩১ জুলাই বৃহস্পতিবার সারে ১১ দিকে ঢাকা-সিলেট কয়েকশত জনগণ অবরোধ করলে বিজয়নগর থানা পুলিশের আশ্বাসে আধাঘন্টা পরে অবরোধ স্থগিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলার বিএনপির নেতা ডাঃ রফিকুল ইসলাম, মোঃ রাস্টু সরকার, মোহাম্মদ আলী, আলী ইমরান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান লিটন মুন্সি, মোঃ জহিরুল ইসলাম, জামাতে ইসলাম নেতা মোঃ শিহাব উদ্দিন, উপজেলা যুবদল নেতা মোঃ আরাফাত, আলী হোসেন, রতন মোল্লা, সোহাগ খন্দকার, মামুন মিয়া,সাদেকুল ইসলাম,মহরম শেখ, নারী নেত্রী শিউলি চৌধুরী, তাতী দলের নেতা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা কাজী মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুল কাদির সহ উপজেলার সর্বস্তরের কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।

অবরোধ থেকে ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা ৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করা হয়।

এছাড়াও অনেকেই ফেসবুকের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সিনিয়র নেতৃবৃন্দের নিকট কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণার দাবী জানান।

উল্লরখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ খসড়া তালিকার গেজেট প্রকাশ করল ইসি। এ তালিকা প্রকাশ পর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিভিন্ন আন্দোলন কর্মসূচী ঘোষণার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনে তিনটি ইউনিয়নকে পূর্ণবহালের দাবির পাশাপাশি অনেকে বিজয়নগর উপজেলা কে নতুন আসন ঘোষণা করার দাবি জানান। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আসন পূর্ণবিন্যাসের খবরে বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

Update Time : ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫