বাংলাদেশ ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন শিশু সন্তান ও স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালালেন রোহিঙ্গা নারী রোজিনা।

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৮২ Time View

স্টাফ রিপোর্টার আমিন:

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৯ থেকে স্বামী ও তিন শিশু সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছেন রোজিনা আক্তার (২৬) নামে এক রোহিঙ্গা নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী স্বামী মসুদ আহমদ জানান, “আমার স্ত্রীর সাথে কোনো ধরনের ঝগড়া বা সমস্যা ছিল না। প্রতিদিনের মতো সকালে কাজে যাই। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে দেখি, স্ত্রী নেই—আমার তিন শিশু সন্তানকে ফেলে চলে গেছে। এছাড়া ঘরে রাখা দশ হাজার টাকাও নিয়ে গেছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা আক্তার দীর্ঘদিন ধরে ক্যাম্প-১৮ এর আমান উল্লাহ নামের এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাদের মধ্যে যোগাযোগ হতো। একপর্যায়ে সেই সম্পর্কের টানে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে রোজিনা আক্তার এর বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্প-১৯ এর সি ব্লকের মাঝি আয়াবুল বলেন, “আমরা আগেও এই নারী ও তার প্রেমিকের বিষয়ে সালিশ বা বিচার করেছি। তারপরও তারা এমন অনৈতিক কাজ থেকে বিরত হয়নি। বিষয়টি এখন ক্যাম্পের সিআইসি (CIC) দেখবেন এবং পরবর্তী ব্যবস্থা নেবেন।”

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় ক্যাম্পের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং অন্য পরিবারগুলোর মধ্যেও অস্থিরতা তৈরি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

তিন শিশু সন্তান ও স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালালেন রোহিঙ্গা নারী রোজিনা।

Update Time : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫