
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলা থেকে ভারতীয় ৩২ টি চোরাচালানের গরু আটক করেছে সুনামগঞ্জ বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য ০২ আগস্ট ২০২৫ তারিখে ১:৩০ ঘটিকায় বিরেন্দ্রনগর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯২/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে আটক করে।
কচুয়াছড়া স্তানে ০১টি স্টিল বডি নৌকাসহ মধ্য ১৮টি ভারতীয় গরু আটক করে, যার সিজার মূল্য ২০,৪০,০০০/- (বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা। এছাড়াও দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য ০২ আগস্ট ২০২৫ তারিখে ১:০০ ঘটিকায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থান হতে ১৪টি ভারতীয় গরু আটক করে বিজিবি।
আটক কৃ্ত যার সিজার মূল্য ৯,৮০,০০০/- (নয় লক্ষ আশি হাজার) টাকা । যার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সর্বমোট সিজার মূল্য ৩০,২০,০০০/-(ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 
























