
মহসিন আলম মুহিন
পোশাক রকমারি পরে পরিপাটি হাস্যজ্বল মুখে-
বেরিয়ে পড়ি, স্বপ্নকে দেখবো বলে আহ সুখ!
কোন বাধা মানে না, পথ চলা অবিরাম, অবিরাম পথ চলা।।
পাছে কে কি বলে শোনার সময় নেই, কান নেই,
মন এমন দিন গুলোতে অচল হয় আঁচলের টানে,
উড়ন্ত চুলের ভেজা গন্ধের ঘ্রাণে, ভালবাসার জন্যে! ঘড়ির কাঁটা কখন গিয়ে কোথায় যেন থামে, অবুঝের মত, মাপার সময় অপ্রতুল।।
বাসের রিজার্ভ সিট টাও দূরের যাত্রায় নিজের হয়েও হয় না। হাতছাড়া প্রেয়সীর জন্য তাতেও কত আনন্দ ধরে, দুপায়ে দাঁড়িয়ে কোমড়ের শক্তি জাহির কত দূর গন্তব্য! কথায় মত্ত থেকে বর্তমানে ডুবে যায় প্রিয়া-প্রিয় মন।।
কবিতা জেগে উঠে তরতর করে পুর্ব রাগ, অনুরাগ,
ভাব সম্মেলন ছুয়ে-অভিসারে হাটে অতঃপর বাস
থেকে নেমে বিরহের পথে চলে দুজনার আশাগুলো আর হয় না শেষের সুত্রে উঠার শক্ত সিড়ি।।
একদিন ভালবাসার জন্য যে প্রাণ ব্যাকুল-
ঝিলাম থেকে রেবা তীরে খুঁজে খুঁজে তারে ফেরা!
ভিসুভিয়াস, ফুজিয়ামার জ্বলে উঠা! তারপরও হারায় প্রেম! জ্বলে হিয়া, মিলনের সুর বাজে না কোন কালে! গরমিলে ভরে কাগজের জীবন! আপসোসে কেঁদে উঠে বুক নানা প্রশ্ন জাগে-“একদিন এই ভালবাসার জন্যে”।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং – ০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















