বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১০৮ Time View

স্টাফ রিপোর্টার:

গাজীপুরে এক সংবাদকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—এ ঘটনা শুধু মর্মান্তিক নয়, বরং দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা দাবি করছি, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে দেশের সাংবাদিক সমাজ চুপ করে থাকবে না।

এই ঘটনার পর একটিই প্রশ্ন উঠে—একজন সংবাদকর্মী যদি আজ নিরাপদ না থাকেন, তাহলে সত্য প্রকাশের জায়গাটি কোথায়? এই ভয়াবহ বাস্তবতায় সাংবাদিক সমাজের মধ্যে চরম আতঙ্ক ও হতাশা কাজ করছে।

আমরা মনে করি, এই পরিস্থিতির দায় সরকার এড়িয়ে যেতে পারে না। রাষ্ট্র যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে তা সরকারের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে।

আমি দেবাশীষ মজুমদার, একজন সংবাদকর্মী এবং পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য হিসেবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিছুদিন আগে প্রবীণ সাংবাদিক শ্রদ্ধেয় মতিউর রহমান বলেছিলেন, “সাংবাদিকরা আজো নিরাপদ নয়” — দুঃখজনকভাবে আজ সেটিই বাস্তব হয়ে উঠেছে।

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, যদি দেশের এমন অবস্থা চলতেই থাকে—যেখানে সাংবাদিকেরা হত্যা হবে, ভয় দেখানো হবে, সত্যের পক্ষে দাঁড়াতে পারবে না—তাহলে আমাদের সামনে একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন। প্রয়োজনে আমরা সকল মিডিয়ার নিউজ কাভারেজ বন্ধ রেখে প্রতিরোধ গড়ে তুলবো।

আমরা সরকারের কাছে আহ্বান জানাই—এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার করুন, সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন। নইলে সাংবাদিক সমাজ আপনাদের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরবে।

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি

— জনগণের কণ্ঠস্বর, সাংবাদিকদের অভিভাবক সংগঠন

ঐক্য মোরা এক সাথে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি তে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গাজীপুরে সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি

Update Time : ০৮:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫