
মোহাম্মদ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাসাবাড়ি গঙ্গাধরদী গ্রামের বাশঁবাগান থেকে নার্গিস বেগম(৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ৭ আগস্ট
সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে বাঁশ বাগানে এর বাঁশের সাথে গলায় ওড়না দিয়ে পেচানো অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্য হয়।সে ঐ গ্রামের মোতালে শেখ এর স্ত্রী।
এবিষয় সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোঃ আশরাফ হোসেন নিশ্চিত হয়ে বলেন ,গঙ্গাদরদী গ্রামের একটি বাঁশবাগান থেকে গৃহবধূর গলায় ওরনা প্যাচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
Reporter Name 






















