বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে,স্বামীর বসতবাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৭৮ Time View

রানা খান,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে।

বুধবার(৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যে পাড়া মৃধাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সুইটি আক্তার নিশি (২১)।সে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যে পাড়া মৃধাবাড়ি এলাকার নূরুল ইসলামের স্ত্রী।দেড় বছর আগে সুইটির বিয়ে হয় নূরুল ইসলামের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে চার মাস বয়সী এক শিশুকন্যা রয়েছে।

বিক্ষোব্ধ এলাকাবাসী, অভিযুক্ত মাদক ব্যবসায়ী স্বামীর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত নুরুল ইসলাম একজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সেবনকারী, দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত, সে একজন খারাপ প্রকৃতির লোক। প্রায় সময় মাদক সেবন করে স্ত্রী সুইটি আক্তার কে শারীরিক নির্যাতন করত, ঘটনার দিনসুইটি আক্তার নিশির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সুইটি আক্তারকে পেরেক জাতীয় কিছু দিয়ে দুই পায়ের বিভিন্ন অংশ ছিদ্র করে এবং গোপনাঙ্গে রড দিয়ে আঘাত করে , একপর্যায়ে সুইটির মৃত্যু হয়।নিহতের বাচ্চার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী নুরুল ইসলামের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন মিয়া বলেন,খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি মাদকাসক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নুরুল ইসলামের মাকে আটক করা হয়েছে এবং নিহত সুইটির ৪ মাস বয়সী মেয়েকে তার খালার জিম্মায় দেওয়া হয়েছে।

নিহতের মামা জসিম শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী নূরুল ইসলামকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শ্রীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে,স্বামীর বসতবাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

Update Time : ১১:০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫