
কবি এসএম শিশির
অ্যাডভোকেট জর্জ কোট, দিনাজপুর।
ইদানিং আমি আমাকে
কোথাও খুঁজে পাচ্ছি না
না সংসারে, না বন্ধুদের আড্ডায়
না রাজনীতি, না সমাজ আলোচনায়
নিজেকে কোথায় হারালাম
সেটাও খুঁজতে সাহায্য করছে না কেউ
সংসার, বন্ধুরা বা রাজনীতি বা সমাজ
আচ্ছা মানুষ হারালে কোথায় যায়
খুব জানতে ইচ্ছে করে
প্রচলিত জনশ্রুতি পূব আকাশে
মানুষ খুব আরাম, যন্তে থাকে
আমিও কি পূব আকাশের নীলিমায় হারিয়েছি
হয়তো সেখানেও না
কোথায় হারালাম
খুঁজতে কোথায় যাই
তাই নিয়ে ভাবি সারাক্ষণ
যদিও আমাকে ছাড়া সমাজ
রাজনীতি, সংসার, বন্ধুদের আড্ডায়
কোথাও কোন হেরফের নেই
চলছে সেই পূর্বের নিয়মেই
Reporter Name 


















