
মহসিন আলম মুহিন
কত আশা কত সাধ,
মন মাঝে দিন রাত।
কথা ছিল তোমা সনে,
হবে দেখা প্রতি ক্ষণে।।
কিন্তু তুমি কই আছো,
কেন বন্ধু ভূলে গেছো।
আর কতো রবে দূরে,
কষ্টে মম আঁখি ঝরে।।
তোমার দেখা পাই যদি,
বাঁচে প্রাণ বাঁচে গতি।
হাতে রেখে হাত খানি,
ডাকো প্রিয়া ডাকো শুনি।।
পারি নাকো তুমি ছাড়া,
তুমি মোর বাঁচা মরা।
শক্ত করে ধরো সাথী,
তুমিহীনা থামে গীতি।।
তুমি ছাড়া ভালো নাই,
কোথা গেলে তারে পাই।
কত কিছু জমা মনে,
কইবো কথা বন্ধু সনে।।
বন্ধু এসে জ্বালো আলো,
তুমি ছাড়া সব কালো।
বন্ধু বিনা আসে দুঃখ,
তোমার প্রেমেই পাই সুখ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
# স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন। আশা করি, আল্লাহর রহমতে ভালো আছেন। পরলিখি, আমার লেখাটি আপনার বহুল প্রশংসিত পত্রিকা-পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশিত করলে চিরকৃতজ্ঞ থাকবো।। জয় হোক সাহিত্যের জয় হোক মানব ও মানবতার।। -‘বই পড়া হোক মানুষের শ্রেষ্ঠ শখ’।। আল্লাহ সব ভালো দান করুন আগামী দিনগুলোতে।। অনুরোধে-মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর-সিরাজগঞ্জ-রাজশাহী-বাংলাদেশ-মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















