বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গার চান্দ্রা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা গ্রেফতার 

  • Reporter Name
  • Update Time : ০১:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৫৭ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা (৭৫)কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (৮ আগষ্ট) সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা যায়।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির বৈঠকে চলাকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর ককটেল বিস্ফোরণের অভিযোগে ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

চান্দ্রা এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, চান্দ্রা  ইউপি চেয়ারম্যান আব্দুল  খালেক মোল্লা ফরিদপুর -৪ আসনের সাবেক এমপি মো. মজিবুর রহমান  নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানার বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গার চান্দ্রা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা গ্রেফতার 

Update Time : ০১:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫