
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব।
(শনিবার) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতি ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় আসাদুজ্জামান তুহিন সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম ও সদস্য বীরেন্দ্র দেবনাথ। সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সদস্য সাংবাদিক শুকুর আলী জানান,
বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়ছে, যা গণতন্ত্রের জন্য বড় বাধা।
Reporter Name 
























