
নবরূপে আগমন আইয়ামে জাহেলিয়াত,
মজলুম কাঁদে ঐ বৃথা যেন ফরিয়াদ।
জালিমের দরবারে শয়তান হাসে আজ,
মোমিনের ললাটে চিন্তার পরে ভাঁজ।
জীবন্ত মানুষকে পাথরে মারছে,
গোলা বারুদেও যে অনায়াসে পুড়ছে।
হাহাকার চারিপাশ কঙ্কাল দেহোসার,
পাঁজরের কাঠি গুলো বইছে ক্ষুধাভার।
আরশের কপাটে কান্নার করাঘাত,
নিপিড়ীত মানুষের দুচোখে কালোরাত।
বরবাদ কত যে সাজানো সংসার,
কত ফুল কলিতেই হলো যে অঙ্গার।
ঈমানের দৃঢ়তা চায় তারা ভাঙ্গতে,
জালিমের জালি আইন ধরাতে আনতে।
জানে না’তো কুরআনের দীপশিখা জ্বলবেই,
মজলুম মরলেও আল্লাহ বলবেই।
আখিরাতে মোমিনের বিজয়ী হবে মুখ,
জালিমের থরথর কাঁপবে পাপী বুক।
সেই দিন জালিমেরা পালিয়ে যাবে কই?
ফয়সালা হবে সব ফুটবে মুড়ি খই।।
Reporter Name 


















