বাংলাদেশ ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৭৮ Time View

এস এম রনি, সাতক্ষীরা : “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সোমবার দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ—পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে.এম মাহবুব কবির, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন এবং মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

প্রধান প্রশিক্ষক মোঃ আতিকুর রহমান পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে এবং যানবাহন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাত্রীদের প্রতি আন্তরিক থাকতে হবে এবং প্রতিটি যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত করতে হবে। এছাড়া, গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনার হার কমবে। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ১৪১ জন চালক অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণ শেষে নিজেদের কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১২:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫