
মোঃ রেজাউল ইসলাম
পাইকগাছা, খুলনা প্রতিনিধি :-
আজ (১৪ আগষ্ট) খুলনার পাইকগাছায় আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক ও বৃক্ষরোপণ উদ্ভোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এনজিও সংস্থা নবলোক ওয়াশ ব্লক নির্মানে স্যানেটারি ল্যাটিন এবং সুপেও পানির জন্য ” আরডি” ৬ টি পানির ফিল্টার স্থাপন করে।
যার নির্মানে খরচ হয়েছে ১৯ লাখ টাকা। পরে বৃক্ষরোপন উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক মোঃ শহিদুল ইসলাম।
মাদ্রাসার সুপার মোঃ বাহারুল আলমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী শেখ, গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, প্রকল্প ব্যাবস্থাপক, মোঃ ওমর ফারুক,মনিটরিং অফিসার মোঃ ইসরান পারভেজ,নবলোকের প্রকৌশলী মোঃ সাজ্জাদ সরদারসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রী।
Reporter Name 




















