
হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার :
বিরামহীন পথচলার এক নাবিক, বিএনপির ঝান্ডা হাতে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। দলের দুর্দিনে তিনি কর্মী বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূলে একের পর এক দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১৪ই আগস্ট, ২০২৫ বৃহস্পতিবার, তিনি আলমপুর ইউনিয়নে লিফলেট বিতরণ, পথসভা এবং গণসংযোগ করেছেন।
জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দলের দুঃসময়ে কর্মীদের মনোবল ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই সক্রিয় অংশগ্রহণ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Reporter Name 






















