বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ১৯৫ দুস্থ পরিবার পেল ভিজিডি চাল: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৪০ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :

বগুড়াশিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১৯৫ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারের এই মানবিক উদ্যোগে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট, ২০২৫) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়ন মন্ডল, সচিব জহুরুল ইসলাম, সহকারী সচিব রাকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান মমতা বেগম, এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

চাল বিতরণের সময় চেয়ারম্যান নয়ন মন্ডল বলেন, “সরকারের ভিডব্লিউবি কর্মসূচির মূল লক্ষ্য হলো অসহায় ও দুস্থ পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমরা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুঃস্থদের মাঝে এই চাল বিতরণ করছি, যাতে কেউ বঞ্চিত না হয়।” তিনি আরও বলেন, কোনো ধরনের ভাতা কার্ড করতে কোনো টাকা লাগে না, এবং এ ধরনের কার্ড করে দেওয়ার কথা বলে কেউ অবৈধ লেনদেন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত উপকারভোগীরা চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন জনকল্যাণমূলক কাজের জন্য ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শিবগঞ্জে ১৯৫ দুস্থ পরিবার পেল ভিজিডি চাল: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ

Update Time : ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫