
হারুন অর রশিদ,
স্টাফ রিপোর্টার :
নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। শনিবার, ১৬ই আগস্ট, ক্ষেতলাল থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলার ইটাখোলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জনগণের সমর্থনই বিএনপি’র মূল শক্তি এবং এই শক্তিকে কাজে লাগিয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে।
উপস্থিত স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। তাদের কথা শুনে গোলাম মোস্তফা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীরা দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই সভার মাধ্যমে ক্ষেতলাল বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে দলীয় লক্ষ্য অর্জনে তা সহায়ক হবে।
Reporter Name 






















