
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিশ্বম্ভরপুর উপজেলায় বিপুল উৎসাহ—উদ্দীপনা ও ধমীয় ভাবগম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। ১৬ আগষ্ট
শনিবার সকাল ৮ টায় বিশ্বম্ভরপুর উপজেলা সদরের কৃষ্ণনগর পূজা মন্দিরে উৎসব পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও এলাকার গৌর ভক্তবৃন্দের আয়োজনে ১৬ আগষ্ট শনিবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী অফিসার মেরিনা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন (বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব -সভাপতি)।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ নারী—পুরুষ, কিশোর—কিশোরী, শিশুরা অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রার পর উপজেলা কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ।
সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মেরিনা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান।
বক্তব্য রাখেন প্যারীনগর মন্দিরের ব্রহ্মচারী শ্রীপাদ গৌর গোবিন্দ কৃপাময় দাশ, গীতা সংঘের সভাপতি দীলিপ রঞ্জন বিশ্বাস, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি সুকেশ দেবনাথ, শিক্ষক বিনন্দ বিশ্বাস, সীমা রানী বর্মন, বিপ্লব বিশ্বাস প্রমুখ।
এছাড়াও উপজেলার কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দির, ফতেপুর মন্দির, নয়াবারুঙ্গা মন্দির, বিশ্বম্ভরপুর শিব মন্দির সহ বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পূজা গীতা যজ্ঞ, ধমীর্য় কীর্তন সহ ধমীর্য় অনুষ্ঠান পালন করা হয় এবং দেশ জাতি ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
Reporter Name 
























