বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাবে ইরাক–কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতির মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮০ Time View

দেবাশীষ মজুমদার : ঢাকা, সোমবার:জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ইরাক–কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কাজী নজরুল ইসলামের নেতৃত্বে সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা তাদের ১০ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা জানান, ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধে শূন্য হাতে দেশে ফিরেছিলেন প্রায় ৭২ হাজার প্রত্যাগত বাংলাদেশি কর্মী। তাদের কল্যাণে সরকারিভাবে গঠিত তহবিল থেকে প্রায় ১৮ কোটি টাকা ও অতিরিক্ত ১০ কোটি টাকা যোগে মোট ২৮ কোটি টাকা ব্যয়ে বারিধারা ভাটারা মৌজার কালাচাঁদপুর–গুলশান এলাকায় ১৫১.৫৪ কাঠা জমি ক্রয় করা হয়। ওই জমিতে আইটি সেন্টার ও কিডনি হাসপাতাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হলেও দীর্ঘদিনেও কাজ বাস্তবায়িত হয়নি।

বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্বে তারা মারাত্মকভাবে হতাশ। তাই প্রত্যাগত শ্রমিকদের টাকায় কেনা জমি দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি, ঘোষিত ১০ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে ৭২ হাজার পরিবার–পরিজনকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সমিতির নেতারা।

মানববন্ধনে বক্তারা প্রত্যাগত বাংলাদেশি শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণমূলক কার্যক্রম দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জাতীয় প্রেস ক্লাবে ইরাক–কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতির মানববন্ধন

Update Time : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫