বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে চুরি

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪৭ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামে অবস্থিত ” সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ দুর্বৃত্তদল বিদ্যালয়ের প্রধান গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর প্রতিটি রুমের তালা এবং লাইব্রেরী ভিতরে থাকা আলমারীর তালা কেটে মূল্যবান কাগজপত্র,আসবাবপত্র তছনছ করে। এ সময় আলমারিতে থাকা শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের নগদ দশ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্ত দল বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র নষ্ট করে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন মন্ডল এবং নজরুল ইসলাম বলেন,বিদ্যালয়ে কোন নৈশ প্রহরী না থাকায় দুর্বৃত্ত দল গেটসহ রুমের ৫ টি তালা কেটে টাকা পয়সা নিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ বলেন,বিদ্যালয়ে কোন নৈশ প্রহরী না থাকায় দুর্বৃত্তদল সব তালা ভেঙে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে দশ হাজার টাকা নিয়ে যায়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করেছি।

খবর পেয়ে একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি বিষয়টি করনীয় সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে চুরি

Update Time : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫