
আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
ব্যাপক উৎসা উদ্দীপার মধ্যে গত শনিবার (১৬ আগস্ট) পৌর যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মী সবায় আলোচিত, সমালোচিত, ত্যাগী ও দলের একনিষ্ঠ কর্মীর পদভারে মুখরিত হয়েছিল জকিগঞ্জের রাজপথ। সেই রাজ পথের একজন নির্ভীক কর্মী জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রাজন। জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী দিয়ে মহড়া দিয়েছিলেন তিনি।এবিষয়ে মনিরুল ইসলাম রাজনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,পদ প্রত্যাশীদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে আমি-ই সবচেয়ে ত্যাগী কর্মী।বিগত ১৫ বছর দল আমাকে যেখানে দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠা ও সততার সাথে তা পালন করেছি। ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দু বার কারাভোগ করেছি তবুও ফ্যাসিবাদের সাথে আপোষ করিনি! তিনি আরো বলেন, ৫ আগস্টের পর অনেকে নেতা সেজেছেন। এম এ হক চত্বরে ছবি তুলে নিজেকে ত্যাগী নেতা হিসাবে পরিচয় দিচ্ছেন। অথচ এরা দীর্ঘদিন ফ্যাসিবাদের সাথে আপোষ করে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ত্যাগীদের মূল্যায়ন করুন দল সুসংগঠিত ও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। যুবদল নেতা রাজিব বলেন, জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে মাঠ পর্যায়ে দলের অবস্থান শক্ত হবে। যুবদল নেতারা দীর্ঘদিন যাবত পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় রয়েছেন, তাদের পরিচয় ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন। দীর্ঘদিন পর যুবদলের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।
Reporter Name 
























