বাংলাদেশ ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে সড়কের ওপর ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করল ফায়ার সার্ভিস

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১০৭ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় একটি গাছ সড়কের ওপর ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে সেই গাছ সরিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়েছে।

ঘটনাটি ঘটে কালাই উপজেলার আন্ধারি মোড় থেকে রোয়াইর গ্রামে যাওয়ার মধ্যবর্তী সড়কে। রাস্তার পাশে থাকা একটি গাছ হঠাৎ করেই ভেঙে পড়ে সড়কের ওপর, যার ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

রোয়াইর গ্রামের বাসিন্দা মো. ইউনুস আলী দ্রুত কালাই ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহ আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে ফেলেন। এতে অল্প সময়ের মধ্যেই রাস্তাটি আবার যান চলাচলের জন্য উন্মুক্ত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর হয়। ফায়ার সার্ভিসের এই দ্রুত পদক্ষেপের জন্য স্থানীয়রা তাদের ধন্যবাদ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাইয়ে সড়কের ওপর ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করল ফায়ার সার্ভিস

Update Time : ০১:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫