
এম এ কাদের হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউপি’র শাহপুর নতুন বাজারে ২২ আগস্ট শুক্রবার সন্ধায় বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ জাবেদ সাহেব। এতে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আছিব আলী সর্দার ৯নং নোয়াপাড়া ইউপি।
প্রধান অতিথির বক্তব্যে
বলেন,বিগত সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি ১৬ বছর লড়াই সংগ্রাম করেছে।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।আমরা আশা করছি ঘোষিত সময়ে নির্বাচন হবে।আর নির্বাচনকে সামনে রেখে আপনারা নিষ্ঠার সাথে কাজ করে যান, ইনশাআল্লাহ আল্লাহ আমরাই জয়ী হব। আজকের সদস্য পদ নবায়ন কর্মসূচির প্রতি আহ্বান জানান, কোন প্রকারে যেন আওয়ামীগীর কোন দুষর সদস্য হিসেবে ফরম সংগ্রহ না করতে পারে সেই দিকে খুব সতর্ক থাকতে হবে। আর মাধবপুর চুনারুঘাট (০৪ আসনে) আমরা আলহাজ্ব মোঃ ফয়সাল সাহেব কে আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন- মোঃ বকুল মিয়া মেম্বার সভাপতি – জাতীয়তাবাদী দল ৯নং নোয়াপাড়া ইউপি, মোঃ শফিক মিয়া মেম্বার – সহ সভাপতি জাতীয়তাবাদী দল ৯নং নোয়াপাড়া ইউপি, মোঃ জয়নাল আবেদীন – সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল ৯নং নোয়াপাড়া ইউপি, মোঃ ফজলু সর্দার – প্রচার সম্পাদক জাতীয়তাবাদী দল ৯নং নোয়াপাড়া ইউপি, বিএনপি নেতা মোঃ রুকন উদ্দিন রুক্কু – সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল ৯নং নোয়াপাড়া ইউপি, বিএনপি নেতা মোঃ মাফুজ মিয়া, মোঃ আব্দুল আজিজ, মোঃ মিন্টু মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও শেষে মোনাজাত করেন, মাওঃ তোফাজ্জল হোসেনে।
বিএনপির সদস্য পদ নবায়ন করার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানেন।
Reporter Name 
























