
আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেট থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২ লক্ষ ৬৭ হাজার ৩০৯ জন মানুষের বসবাস এই উপজেলায়। কিন্তু সরকারি মেডিকেল মাত্র ১টি তা-ও আবার ২১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসাবে স্বীকৃত।সিলেটে যাতায়াতের জন্য সবচেয়ে সহজ ও কাছের রাস্তাটির এমন বেহাল দশা যা বলার অপেক্ষা রাখেনা।এ-ই রাস্তা দিয়ে রোগী চলাচল দুরের কথা সুস্থ মানুষের জন্য যাতায়াত করা কষ্ট সাধ্য।নিম্ন আয়ের মানুষের জন্য একমাত্র ভরসাস্থল এই ২১ শয্যা বিশিষ্ট হাসপাতাল।কিন্তু দুঃখের বিষয় হলো এখানে বেশির ভাগই পদ শুন্য।যেখানে ডাক্তার থাকার কথা ২০জন, সেখানে আছেন ৩ জন!আর যেখানে নার্স থাকার কথা ২৮জন,সেখানে আছেন ১১জন।এভাবে প্রতিটি পদেই রয়েছে শুন্যতার বিশাল ব্যাবধান।এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,শেখ মোঃ আব্দুল আহাদ বলেন,জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনিকভাবে ৫০ শয্যা
বিশিষ্ট হাসপাতাল হিসাবে পরিচিত কিন্তু জনবলের দিক দিয়ে ২১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসাবে পরিচালিত হচ্ছে।যেখানে ২০ জন চিকিৎসক থাকার কথা সেখানে ৩ জন দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়া হচ্ছে। ২৮ জন নার্সের পরিবর্তে আমাকে ১১ জন নার্স দিয়ে কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। অথচ ২ লক্ষ
৬৭ হাজার ৩০৯ জনবহুল এলাকার মানুষের চিকিৎসা এই অল্প লোক দিয়ে কিভাবে সম্ভব!তিনি আরো বলেন, প্রতিদিন ১৭০ /২০০ জন রোগীকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিয়মিত রোগী ভর্তি রয়েছেন ৭০ /৮০ জন।আবার বহির্বিভাগ থেকে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ৭০০/৭৫০ জন রোগী। আপনারাই বলুন এই অল্প সংখ্যক জনবল দিয়ে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া কিভাবে সম্ভব! তারপরও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মানুষদেরকে চিকিৎসা সেবা দেয়ার জন্য। আমরা কর্তৃপক্ষের কাছে জনবলের জন্য আবেদন করেছি, আমরা আশা করছি কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব জনবল সমস্যা দূর করবেন।
Reporter Name 
























