
মহসিন আলম মুহিন
শিউলি ফুলের শরৎ কালে,
সুগন্ধে মন নাচে হেলে দুলে।।
কাশফুলের শোভায়, মন হারিয়ে যায়,
সবুজের সমারোহে-দু’চোখ জুড়ায়।।
শরতের মেঘে মেঘে ঝরে বারিধারা,
অপরূপ রূপে সাজে, সাজে বসুন্ধরা।।
আকাশ জুড়ে মেঘের-লুকোচুরি খেলা,
ঋতুরাণী শরৎ তনু-মনে দেয় দোলা।।
প্রেমিক যুগল শরতের সন্ধ্যাবেলা,
নদী পাড়ে বসে, ভাসায় স্বপ্নের ভেলা।।
শরৎ প্রকৃতির পুলকিত, মুগ্ধ, নির্মল শোভা,
‘কচিপাতার মতো প্রেমিকাও মনোলোভা।।
এই ঝুম বৃষ্টি নামে, আবার উঠে রোদ,
শরতের জ্যোৎস্নায়-নতুন জীবন বোধ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















