
মহসিন আলম মুহিন
পাই না তোমার দেখা-ত্রিভুবন ঘুরে,
আছো শুধু অনুভবে মনেরই মন্দিরে।।
পাইনা তোমার ছোঁয়া-পাই না আমি কভু,
অনুভবেই ছুঁয়ে গেলে হৃদয়টাকে তবু্ও।।
অনুভবে মন নিয়ে যাও-তুমি প্রতিক্ষণ,
অনুভবে অনুতাপে আসে যে মরণ।।
নেই বনে, নেই কাননে, নেই তুমি পাহাড়ে,
অনুভবে পাই যে কেবল শুধুই তাহারে।।
অনুভবে অনুক্ষণ অষ্ট-প্রহর জুড়ে,
তারেই পেতে চায় কাছে মন আহারে।।
আশায় আশায় বাঁচি যেন কাছাকাছি,
অনুভবের জাল ছিঁড়ে রবো পাশাপাশি।।
অনুভবে ছুঁয়ে দিলে তুমি পোড়া মন,
সইতে পারি না জ্বালা ঝরে দু’নয়ন।।
সাধের অঙ্গ কালা প্রেমেরই অনলে,
অনুভবে পাগল হয়ে-হারাই মহাকালে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















