বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সত্য উদঘাটনের দাবিতে উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান। 

  • Reporter Name
  • Update Time : ০৩:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৫৭ Time View

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের উখিয়ায় একটি নাবালিকা ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার। তারা মামলাটি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাজিম্মার রাস্তার মাথার নুরুল আবছারসহ চারজনের বিরুদ্ধে এক নাবালিকা ধর্ষণের অভিযোগে গত ২ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন সারমিনা আক্তারের পরিবার। পরবর্তীতে চলতি মাসের ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ওই মামলার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।

তবে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন মামলাটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং মানহানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানান,আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নিউজও বানানো হয়েছে আমাদের হেয় করার জন্য। আমরা এর সুবিচার চাই।

স্থানীয়রা বলেন – এটি সাজানো মামলা। নিরীহ মানুষকে জড়ানো হচ্ছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং মামলা প্রত্যাহার করা হোক।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি এসব মিথ্যা মামলার কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। তাই তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

প্রতিবাদকারীরা বলেন, প্রকৃত সত্য উদঘাটন করে নিরপরাধ মানুষকে রক্ষা করা এখন সময়ের দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সত্য উদঘাটনের দাবিতে উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান। 

Update Time : ০৩:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫