
মহসিন আলম মুহিন
আকাশের তারারা জ্যোতির্ময়-
কত শত লক্ষ যোজন দূরে,
তবুও যেন কাছে মনে হয়
মনে হয়, দূর নয়,অন্তঃপুরে।।
প্রিয়ার কপোলের কালো তিল-
রাতের জোনাকি পোকার আলো,
সাগরের ঢেউ তোলা ঝিলমিল,
সবখানে প্রেয়সীর মায়া ভালো।।
মেঘেরা এতো কালো পেলো কোথা,
নীল আকাশে পাখিরা মেলে ডানা,
বাতাসের মৃদু ছন্দ, সুরের ব্যঞ্জনা গাঁথা,
সবটাই তুমিময় যেন মুক্তোর দানা।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















