
মো: মাসুদ রানা মাসুম,বান্দরবান প্রতিনিধি:
অদ্য ২৬ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) মহোদয়। উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য শুনেন এবং যথাযথ নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাক্তার প্রসেনজিৎ ঘোষ অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার সকল থানা, ক্যাম্প, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, চেক পোস্ট, গার্ড এবং প্রত্যেকটি অফিসে কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন অফিসের কর্মকর্তা চলমান চিকনগুনিয়া, ডেঙ্গু, ডায়রিয়া প্রতিরোধে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, চেকপোস্ট ও ক্যাম্প সমূহের মাঝে অফিস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, চেকপোস্ট ও ক্যাম্পে প্রয়োজনীয় মালামাল সরবরাহ করেন।
পরিশেষে বান্দরবান পার্বত্য জেলার জুলাই/২০২৫ মাসে বিভিন্ন পর্যায়ে পুলিশি সেবা প্রদানকারী সফল পুলিশ সদস্য এবং সিভিল স্ট্যাফদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সে সাথে পুলিশ সুপার মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করার নির্দেশ দেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। পরিশেষে জনগণ যেন যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলার আইন শৃঙ্খলার রক্ষার জন্য বান্দরবান জেলায় দর্শনার্থী ও পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে। সর্বোপরি সমগ্র জেলা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 






















