
এম এ কাদের, হবিগঞ্জ ( সিলেট) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়ার ইটাখোলা আলহাজ্ব ইয়াসমিন ফয়সাল হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের হাতে একই মাদরাসার ছাত্র খুন হয়েছে! খুনের আসামী ছাত্র রবিন(১২)’কে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
আশরাফুল ইসলাম রাফি(০৯) নামে এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একই মাদ্রাসার ছাত্র রবিন। পুলিশ রবিন’কে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটেছে বলে জানিয়েছেন স্হানীয়রা।
স্হানীয় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর, রবিন রাফির লাশের তথ্য দেন৷ রবিনের তথ্য অনুসারে রাফির লাশ উদ্ধার করেন মাধবপুর থানা পুলিশ।
নিহত আশরাফুল ইসলাম রাফি (০৯) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর থানা চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আর রবিন (১২) হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।
এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্লাহ জনান, রবিন থানা হেফাজতে রয়েছে এবং রাফির লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার যদি কোন অভিযোগ দায়ের করেন তাহলে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে।
Reporter Name 
























