বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রুমায় সেনা জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৮৪ Time View

মো: মাসুদ রানা মাসুম,বান্দরবান:

বান্দরবান সেনাবাহিনী ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এ শিরোপা জিতেছে ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব।

রোমাঞ্চকর ফাইনালে উপজাতি আবাসিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন দলের অধিনায়ক পাসাই ম্রো।

এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব। ফাইনালে বিজয়ী দল সাদা জার্সিতে মাঠে নামে, আর রানার্সআপ দল ছিল উপজাতি আবাসিক বিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৬ বীর রুমা জোনের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর হোসেন। সঞ্চালনায় ছিলেন ক্যাপ্টেন ইফতেহার। এছাড়া উপস্থিত ছিলেন রুমা থানার অফিসার ইনচার্জ মো. সরওয়ার্দী, উপজেলা কৃষি কর্মকর্তা, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক নাইনদিয়া ভান্তে, রুমা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ রানা মাসুম, বাজার ফান্ড ইজারাদার পিপলু মারমা, রুমা সদর ইউনিয়নের ইজারাদার ইদ্রিস মিঞা, বিএনপি নেতা পলাশ চৌধুরী এবং স্থানীয় ব্যবসায়ী জুয়েল।

টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জসিংথোয়াই মারমা (রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়) এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাসাই ম্রো (ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব)।

এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

রুমায় সেনা জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব

Update Time : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫