বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৩ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের এক বিলে আজ বিকেলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা উপভোগ করতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক বিনোদনপ্রেমী দর্শক উপস্থিত হন। গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৈয়ব মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, বিএনপি নেতা ওসমান মুন্সি, মুন্সি সুমন বুলু, খন্দকার আবদুস সামাদ, কৃষক দলনেতা সাইদ মুন্সী, স্থানীয় বিশিষ্টজন বিল্লাল মাতুব্বর ও মহিউদ্দিন বুলু।

পুরো আয়োজনের সার্বিক পরিচালনা করেন মোঃ আবুল খায়ের সোহাগ ও তুষার মুন্সি। পরে বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

এসময় বলেন, বর্তমান সময়ে আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শাহমল্লিকদী গ্রামের এ ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির পুনর্জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৪:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫