
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ভাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার ২৬ আগস্ট সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ।
সভায় সদ্য যোগদানকৃত ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি ভাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
Reporter Name 






















