
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাংগারপার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
অভিযোগের ভিত্তিতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় ডাংগারপাড় গ্রামের সামচু মাতব্বরের ছেলে তারিকুল ইসলামকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানা পুলিশের এসআই আজাদ, ভুমি অফিসের পেশকার মো. মাহবুব মোল্লা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Reporter Name 






















