
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জাল মোল্লা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার নুরপুর গ্রামের একটি বিলের ভেতরে আকাশ শেখের খালি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
মৃত উজ্জাল মোল্লা ওই গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, উজ্জাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই ওই পরিত্যক্ত বাড়িতে রাতযাপন করতেন। ধারণা করা হচ্ছে, তিনি সাপের কামড়ে অথবা অন্য কোনো কারণে কয়েক দিন আগে মারা গেছেন।
এলাকাবাসী আরও জানান, প্রায় পাঁচ বছর ধরে উজ্জাল নিজ বাড়িতে যেতেন না। মাদকাসক্তি ও চুরির কারণে পরিবার ও প্রতিবেশীরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল।
খবর পেয়ে স্থানীয়রা মরদেহ দেখতে ভিড় জমায়, এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উজ্জাল মাদকাসক্ত ছিলেন এবং সাপে কামড়ে মারা যেতে পারেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Reporter Name 






















