
এম এ কাদের, হবিগঞ্জ ( সিলেট) প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সেনাক্যাম্প সুত্রে জানাযায় শুক্রবার (২৯ আগস্ট) ভোররাত আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার
শাহজাহানপুর ইউ’পির জালয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে
মোঃ রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২০)।
আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।
Reporter Name 
























