
মো: হানিফ খন্দকার নরসিংদী:
নরসিংদী সদর শিলমান্দি মীরাপাড়া মালদ্বীপ বিএনপি উপদেষ্টা মাসুম সিরাজের জমি জবরদখলের চেষ্টা ভূমি দস্যু সাঈদগং এর বিরুদ্ধে। সূত্রে জানা যায় মাসুম সিরাজের পিতা মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম মৃধার ক্রয়কৃত বাগহাটা মৌজায় আর এস ৩০৮১ নং দাগ নাল জমি ৯ এর কাত ৮ শতাংশ ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে বলে জানা যায়। ইদানিং এ সম্পত্তির মাঝে লোলুপ দৃষ্টি পড়েছে শওকত আলী ও মোহাম্মদ আলী গং সূত্রে জানা যায় তারা ওয়ারিশ সূত্রে দাবি করলেও ১৪৫ ধারার ২৭৭/২০২৩ইং মামলা তদন্ত প্রতিবেদনে মাসুম সিরাজদের পক্ষে রায় দেন এবং শওকত আলীগং এখানে কোন সম্পত্তি পাওনা না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারপর এই সম্পত্তিটি ইদানিং এলাকার চিহ্নিত ভূমিদস্যু আওমীলীগের ধুষর আবু সাঈদ লোলপ দৃষ্টি পড়ে। সে শওকত আলীগং এর কাছ থেকে ওয়ারিশ কিনে ভোগদখলে যাওয়ার চেষ্টা করে বলে জানা যায়। আবু সাঈদ এলাকার একজন চিহ্নিত ভূমি দস্য ও সন্ত্রাসী বলে সবাই চিনে। ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম মৃত্যুর পর তার তিন ছেলে মাসুম সিরাজ,সাজ্জাদ হোসেন ও আরিফ মৃধা পর্যায়ক্রমের মালিক হয়ে ভোগদখল করিতেছেন বলে এলাকাবাসী জানান। আবু সাঈদ আওয়ামী লীগের ধুষর তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। এই আবু সাঈদের নির্যাতন থেকে বাঁচতে চায় শিলমান্দী ইউনিয়নবাসী।সূত্রে আরও জানা যায় অদ্য ৩১শে আগষ্ট রোজ রবিবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় মাসুম সিরাজদের দখলীয় সম্পত্তিতে নরসিংদী চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে মাপযোব করে দখল নেওয়ার চেষ্টা করে বলে জানা যায়। মরহুম ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামি মৃধা ছিলেন একজন ভালো মানুষ। উনার মৃত্যুর পর মম দস্যুর বেপরোয়া হয়ে উক্ত ৮ শতাংশ জমিটি জবরদখলের চেষ্টা করে আসছে বলে একাধিক সূত্রে জানা যায়।প্রশাসনের নিকট ভিকটিম পরিবার আকুল আবেদন জানান শীঘ্রই যেন এ ধরনের ভূমিদস্যু চক্রদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।
Reporter Name 


















