বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শনে যুগ্ম সচিব শামিমা বেগম 

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৫০ Time View

এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম। রবিবার (৩১ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় তিনি সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করে এসে হামলার শিকার দৈনিক কালবেলা’র প্রতিনিধি মোজাহিদ মুশি ও দৈনিক বাংলা টাইমস এর জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপু এর বক্তব্য নেন। এসময় হবিগঞ্জ জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সহকারী বন সংরক্ষক জামিল হোসেন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম উপস্থিত সাংবাদিকদের জানান, সেগুন গাছ চুরি ও সাংবাদিকদের উপর হামলার বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শনে যুগ্ম সচিব শামিমা বেগম 

Update Time : ০৫:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫