বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামে গাছের মগডাল থেকে রচমত সর্দার (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের একটি মেহগনি বাগানের প্রায় ৫০-৫৫ ফুট উঁচু গাছ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে। এর আগে স্থানীয়রা গাছে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

নিহত রচমত সর্দার শাদীপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মোচন সর্দারের ছেলে। তিনি গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ১২:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫