
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
গতকাল ৩০/০৮/২০২৫ তারিখে জেলা প্রশাসকের নির্দেশনায়, পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও টেকেরঘাট এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পর্যটকবাহী নৌকায় শব্দদূষনকারী সাউন্ডবক্স ও প্লাস্টিক দূষণকারী সিঙ্গেল ইউজ প্লেট ও কাপ জব্দ করা হয়। ভবিষ্যতে পর্যটকবাহী নৌকায় শব্দদূষণকারী সাউন্ডবক্স বাজানো হবেনা মর্মে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। টাঙ্গুয়ার হাওরে চলাচলকরী হাউজবোটে দূষণবিরোধী প্রচারণা করা হয় এবং অনতিবিলম্বে সকল হাউজবোটে সেফটিক ট্যাংক স্থাপনের নির্দেশনা দেয়া হয়।
হাওর বাচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন হাওরের পরিবেশ সুরক্ষায় এরকম অভিযান সর্বদা পরিচালনা করা দরকার। এবং কতৃপক্ষ যেন দুষিদের শাস্তি নিশ্চিত করেণ।
হাওর বাচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সার্জেন্ট জিয়াউর রহমান (অবঃ) বলেন টাংগুয়ার হাওড়ের পর্যটকবাহী নৌকার জন্য বর্জ্য ব্যাবস্হা নেই, দ্রুত নির্দিষ্ট জায়গায় সেফটিটেংকি নির্মানের মাধ্যমে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান চলমান থাকবে।
Reporter Name 
























