বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযানে বালু ও পাথরভর্তি যানবাহন জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ Time View

মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে বালু ও পাথর পরিবহনকারী দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

০২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ৫টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত চিনাকান্দি বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি বালু ভর্তি লরি এবং একটি পাথরভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে এসব যানবাহন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় অর্পণ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহন রোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযানে বালু ও পাথরভর্তি যানবাহন জব্দ

Update Time : ০৯:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫