
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এই সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালাই ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের গোলাম মাওলা। এরপর সমিতির সদস্যবৃন্দ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। তাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ শাহাজান আলী, প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, আব্দুল মতিন, সাইফুল ইসলাম বকুল, সাবেক প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন ও আলহাজ্ব আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হাকিম মাস্টার, তফিকুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম টুকু চৌধুরী, আনিসুর রহমান তালুকদার, সাজাদুর রহমান তালুকদার সোহেল, ব্যবসায়ী এরশাদুল বারী তপন এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান।
এই মতবিনিময় সভায় সমিতির স্থায়ী জায়গায় ভবন নির্মাণ, নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ এবং সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শেষে উপস্থিত সকলে সমিতির উন্নয়নে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
Reporter Name 






















