
মোঃ আসলাম আলী আঙ্গুর-চিরিরবন্দর (দিনাজপুর) থেকে :-
চিরিরবন্দরে বর্ণাঢ্য র্যালি সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার ( ৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আকতারুজ্জামান জুয়েল, জেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদ আল চৌধুরী লিমন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুর ইসলাম তুষার,
উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মোঃ রেজাউল করিম ( রেজা ) ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম( মমিন), চিরিরবন্দর উপজেলা ওলামা দলের আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুস সালাম নূরী,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহকারি অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরে আলম সরকার দুলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক প্রমূখ ।
অনুষ্ঠানটি সঞ্চালোচনা করেন
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী ( নয়ন )।
সমাবেশে উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
Reporter Name 


















