
এম এ কাদের, ফান্দাউক দরবার শরীফ থেকেঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়া জেলা নাসির নগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস পালিত হয়েছে।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মা নামাজ বাদ ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়।’
আনন্দ র্যালিটি ফান্দাউক নাসির নগর রোড থেকে মোড়াকরি ও ফান্দাউক বাজার সড়ক প্রদক্ষিণ শেষে দরবার শরীফ মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয়।’
এবারের জুলুসে নেতৃত্ব দেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সিনিয়র নায়েবে আমির ও ফান্দাউক দরবার শরীফ পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হোসাইনী সাহেব। এবং দরবার শরীফ ছাহেব জাদাগন।
মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে জশনে জুলুস সমাপ্ত করেন,
দরবার শরীফ গদ্দিনীশিন পীর ছাহেব আলহাজ্ব সৈয়দ মুফতি সালেহ আহমদ মামুন আল-হোসানী সাহেব
অনুষ্ঠিত আম মুনাজাতে ভক্ত-মুরিদান, আশেকান, আশপাশ এলাকার মাদ্রাসার ছাত্র শিক্ষক, অত্র দরবার শরীফে মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।’
Reporter Name 
























