
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টা ২০ মিনিটের দিকে ধনপুর ইউনিয়নের তরঙ্গীয়া সাকিস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহারে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল ধনপুর বাজার এলাকায় অবস্থানকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। পরে তার কাছ থেকে ৭১ বোতল ভারতীয় তৈরি OFFICER’S CHOICE ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়। যার মধ্যে ৩৭৫ মিলিলিটারের ২৪ বোতল ও ১৮০ মিলিলিটারের ৪৭ বোতল ছিল। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১৭.৪৬ লিটার এবং বাজারমূল্য আনুমানিক ৫২ হাজার ৩৮০ টাকা।
আটক ব্যক্তির নাম আঃ হেকিম (৫০), তিনি ধনপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মজুত করার কথা স্বীকার করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, জব্দকৃত মদ ও আটক ব্যক্তিকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে The Special Powers Act 1974, Section 25-B(2) ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) তমাল চন্দ্র দাস, পিও রফিকুল ইসলাম, কনস্টেবল সোলেমান মিয়া, কনস্টেবল মান্না বড়ুয়া এবং ড্রাইভার সৈনিক মোঃ নিশাত আহম্মেদসহ র্যাব সদস্যরা।
Reporter Name 
























